
অবিলম্বে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে এসএফআই।
ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুদিনে কলেজ স্ট্রিট থেকে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছিল। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে রাজ্যের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। ভয় মুক্ত ক্যাম্পাস গড়তে হবে।
পাশাপাশি ছাত্রছাত্রীর অভাবে রাজ্যের অধিকাংশ স্কুল, কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে অবিলম্বে সেগুলোকে খুলতে হবে।একইসঙ্গে কমরেড রেজা শেখের মুক্তির দাবিও তোলা হয়েছে এই মিছিলে।
