
তৃণমূল ছাত্র পরিষদ নেতার র্যাগিংয়ের ভিডিও ঘিরে তুলকালাম হাওড়া নরসিংহ দত্ত কলেজ। ২ বছর আগেকার র্যাগিয়ের ভিডিও ভাইরাল হতেই কলেজে বিক্ষোভে ফেটে পড়ে এসএফআই।
কলেজে প্রাক্তনী, টিএমসিপি নেতা সৌভিক রায়ের বিরুদ্ধে অভিযোগ কলেজের নবাগতদের ইউনিয়ন রুমে র্যাগিং করতেন। এরই প্রতিবাদে মঙ্গলবার নরসিংহ দত্ত কলেজ ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গেলে বাধা দেয় পুলিশ। এরপরেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় এসএফআই সদস্যদের।
বিক্ষোভ সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশকে। পরে পুলিশ ২ এসএফআই কর্মীকে আটক করে থানায় নিয়ে গেলে ব্যাটরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান এসএফআই কর্মীরা।
