
আর জি করের নির্যাতিতার বিচারের দাবিতে এসএফআইয়ের জাস্টিস মার্চ ঘিরে ধুন্ধুমার বারাসত। বারাসত কলেজ, বারাসত গভর্নমেন্ট কলেজে এসএফআই, টিএমসিপি মুখোমুখি হতেই সংঘর্ষ বাধে।
সংঘর্ষের মাঝে পড়ে রক্তাক্ত হয়েছে পুলিশও। তিলোত্তমার বিচারের দাবি, সন্দীপ ঘোষের জামিন, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার সোদপুর ট্রাফিক মোড় থেকে জাস্টিস মার্চ শুরু করে এসএফআই। মঙ্গলবার মধ্যমগ্রাম থেকে মিছিল করে জেলাশাসকের অফিসে যাওয়ার পথে প্রথমে বারাসত কলেজ এবং পরে বারাসত। গর্ভনমেন্ট কলেজে উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়। কলেজের গেট আটকে এসএফআই সদস্যদের কলেজে ঢুকতে বাধা দিতে পরিস্থিতি দুই পক্ষই মারমুখী হয়ে ওঠে। ছেঁড়া হয় পতাকা। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। লাঠি নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক। দুই পক্ষকে সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।
সংঘর্ষের মাঝে পড়ে দুই পুলিশকর্মী আহত হন। এক জনের দাঁত ভেঙেছে বলে খবর। আক্রান্ত হয়েছে এসএফআইয়ের কয়েকজন সদস্য। পরে বিশালপুলিশবাহীন-র্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
