ক্যাম্পাসে ক্যাম্পাসে চালিয়ে খেলার হুঁশিয়ারি এসএফআইয়ের

0
110
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূলের নেতা মন্ত্রীরা যখন ১ মিনিট, ২ মিনিটের সময় বেধে হুমকি দিচ্ছেন তখন ক্যাম্পাসে ক্যাম্পাসে চালিয়ে খেলার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে এসএফআই।
সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেছেন ২০১৩ এবং ২০১৪-য় অনেক বিশ্ববিদ্যালয়ে ভোট হয়নি। কাজি নজরুল বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ভোট হয়নি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-য় শেষ নির্বাচন হয়েছিল। ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য দিয়ে কাজ চলছে। কলকাতা বিশ্ববিদ্যালয়েও অস্থায়ী উপাচার্য দিয়ে কাজ হচ্ছে। ছাত্র সংসদের নির্বাচনের কথা উঠলেই আইনশৃঙ্খলার কথা ওঠে। তাঁর অভিযোগ বোমা বাঁধার যোগ্যতার নিরিখে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে তৃণমূলের ক্রাইম সিন্ডিকেট চলছে।
তাই এবার ক্যাম্পাসের মাটিতে দাঁড়িয়েই ক্রিমিনাল রাজ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন দেবাঞ্জনরা। এসএফআইয়ের অভিযোগ ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য সরকার। তাই এবার ক্যাম্পাসে ক্যাম্পাসে চালিয়ে খেলা হবে।