চাকরি বাতিলে বিকাশের উল্টো সুর এসএফআইয়ের

0
174
ছবি সৌজন্যে : নিজস্ব
২৬ হাজার চাকরি বাতিল মামলায় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-র সওয়ালের এবার সরাসরি বিরোধিতায় এসএফআই। যোগ্য অযোগ্য বাছাই করা অসম্ভব বলে পুরো প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষার পক্ষে সোমবার সুপ্রিম কোর্টে সওয়াল করেন সিপিএম সাংসদ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
তাঁর সেই সওয়ালের বিরোধিতা এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে দাবি করেছেন যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে হবে। যদি রি এক্সামিন করতে হয় তাহলে অযোগ্য মনে করা হয়েছে যাঁদের, তাদেরই রি এক্সামিন করা হোক। যাঁরা যোগ্যতার ভিত্তিতে হয়েছেন তাঁরা কেন রি এক্সামিনড হবেন প্রশ্ন তুলেছেন দেবাঞ্জন। যদিও এসএফআইয়ের দাবিকে গুরুত্ব দিতে নারাজ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছেন ওটা এসএফআইয়ের সিদ্ধান্ত। কলকাতা হাইকোর্ট প্যানেল বাতিল করে দিয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে সেখানে কোনওরকম ক্ষমার জায়গা নেই। সুপ্রিম কোর্টের জাজমেন্টও রয়েছে।
লড়াইটা মূলত হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে। শুধু এসএফআই নয়, ধর্মতলায় অবস্থানরত চাকরিপ্রার্থীও বিকাশরঞ্জন ভট্টাচার্যর সওয়ালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।