গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ব্রিটেনের প্রথম সংখ্যালঘু স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ

    ব্রিটেনের প্রথম সংখ্যালঘু স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ

    0
    233
    ছবি সৌজন্যে : এক্স
    ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্ট্যামার। শাবানা মাহমুদই প্রথম সংখ্যালঘু মহিলা, যিনি ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পেলেন। তিনি অভিবাসন, পুলিশি ও জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলোর নেতৃত্ব দিচ্ছেন। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা জাতিকে রক্ষা করেছেন।
    আজ একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। নিজের এক্স পোস্টে শাবানা মাহমুদ লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সম্মানের। সরকারের প্রথম দায়িত্ব হল তার নাগরিকদের নিরাপত্তা। দায়িত্ব পালনকালে প্রতিদিন সেই উদ্দেশ্যেই নিবেদিত থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন শাবানা মাহমুদ। শৈশবের একটি অংশ কাটান সৌদি আরব ও ব্রিটেনে।
    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিংকন কলেজ থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন এবং ব্যারিস্টার হিসেবে অনুশীলন করেন। ২০১০ সাল থেকে তিনি বার্মিংহাম লেডিউড আসনের সংসদ সদস্য। লেবার পার্টির সক্রিয় নেতা হিসেবে একসময় ছায়া মন্ত্রিসভা এবং পরে সরকার উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।