
সৌদি আরব সফরের মধ্যেই পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনা সম্পর্কে জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর ফোন পেয়ে জম্মু-কাশ্মীরের উদ্দেশে রওনা হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে মঙ্গলবার বিকালে,জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর জঙ্গিহামলাখবর,পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেশ কয়েক জন পর্যটক ট্রেকিং করছিলেন। সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে খবর, পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। ওই হামলায় বেঁচে ফেরা আরও এক মহিলার দুর্দশার ছবি ধরা পড়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের ক্যামেরায়। তিনি বলছেন, ভেলপুরি খাচ্ছিলেন। হঠাৎ জঙ্গিরা এসে বলে,তোমার স্বামী মুসলিম নয়। তারপরই গুলি করে দিল। বিভীষিকার কথা জানিয়েছেন, আর এক প্রত্যক্ষদর্শীও। তাঁর স্বামীকে নৃশংসভাবে গুলি করে মেরেছে জঙ্গিরা। ওই মহিলা জানিয়েছেন, তিনি জঙ্গিদের বলেছিলেন, তাঁকেও মেরে ফেলতে। কিন্তু জঙ্গিরা তাকে বলে, তোমাকে মারব না। মোদিকে গিয়ে বলো কী হচ্ছে এখানে।এই ঘটনার পরই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডলে লিখেছেন, পর্যটকদের উপর এই ধরনের হামলা নিন্দনীয়।
এই ঘটনা বর্বরোচিত। অন্য দিকে, পিপলস ডেমোক্র্যাটিক পার্টি ,পিডিপি-র প্রধান মেহবুবা মুফতি এই হামলার তীব্র নিন্দা করে বলেছেন, এই ধরনের হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না।
