১৫২-র মধ্যে ১১০, প্রথম দফার পর দাবি শাহ-র

0
62
ছবি সৌজন্যে : নিজস্ব

১৫২ আসনের মধ্যে ১১০-র বেশি বিজেপি দখলে থাকবে। প্রথম দফার ভোটের পর বাংলায় পরিবর্তনের আভাস মিলছে বলে প্রত্যয়ী অমিত শাহ।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শেষ দফার ভোট আরও পরিষ্কার করে দেবে যে বাংলায় বিপুল ভোটে জিতে বিজেপি সরকার গড়বে। অমিত শাহ আরও বলেছেন দ্বিতীয় দফার আসনগুলো আলাদা করে নয়, পুরো পশ্চিমবঙ্গের আসন গুলো বিজেপির জন্য কঠিন ছিল। আপাতত ৭৭ টি আসনে বিজেপি রয়েছে। তবে এবার যেটা হয়েছে সেটা সুনামি। তিনি আরও বলেছেন তাঁরা জনগণের কাছে পরিবর্তন চেয়েছেন।

পরিবর্তন মানে বিধায়ক বা দল বদলে দেওয়া নয়। পরিবর্তনের অর্থ দুর্নীতি দূর করা, সিন্ডিকেট রাজ সমাপ্ত করা, প্রশাসনের ওপর থেকে রাজনৈতিক চাপ তুলে দেওয়া।