
ক্ষমতায় এলে অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে সরকার। সংকল্পপত্র প্রকাশের দিনেই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাজ্যের মানুষকে ভরসা দেবে বিজেপি। একবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। নিয়ে বিজেপির সরকার তৈরি হলে অনুপ্রবেশকারীদের জন্য ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি প্রয়োগ হবে। বাংলার মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে এভাবে অনুপ্রবেশ চলতে থাকলে পশ্চিমবঙ্গের অস্তিত্বই থাকবে না। এত অনুপ্রবেশ হলে তো নরেন্দ্র মোদী, অমিত শাহ-র পদত্যাগ করা উচিত। পাল্টা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এই ভোটার লিস্টের ভোটারদের ভোটেই তো ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তাহলে ভোটার লিস্টে যদি এত অনুপ্রবেশকারী থাকে তবে তো প্রথমেই নরেন্দ্র মোদী, অমিত শাহ-র পদত্যাগ করা উচিত।
তাঁর কথায় সীমান্ত পাহারার দায়িত্ব কেন্দ্রের। তাঁব দাবি এত অনুপ্রবেশকারী ঢুকে থাকলে অমিত শাহ দায়িত্ব ছেড়ে দিক। অমিত শাহকে আক্রমণ করে বলেছেন এটা অনুপ্রবেশকারীদের কারখানা নয়, মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা।







