
দিলীপ ঘোষের সমর্থনে খড়গপুরে রোড শো করেছেন অমিত শাহ। অমিত শাহ-র রোড শো ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। রাস্তার দু’ধারেও মানুষের ব্যাপক জমায়েত ছিল।
এরপর ড়গপুরে সাংগঠনিক বৈঠকে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে সভা শেষে রোড শো করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মেদিনীপুর কলেজ মাঠ থেকে নতুন বাজার জগন্নাথ মন্দির পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাতেও দলীয় কর্মী সমর্থকরা অংশ নিয়েছিলেন।
সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি তিনি বলেছেন যে শক্তি সাম্প্রদায়িক অশান্তি উসকে দিতে চায়। সেই স্বৈরাচারী অপশক্তিকে এই বাংলা থেকে উৎখাতের ডাক দিয়েছেন।







