গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home West Burdwan বুধবার ইসকনের কর্মসূচিতে রাজ্যে শাহ

    বুধবার ইসকনের কর্মসূচিতে রাজ্যে শাহ

    0
    297
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আবারও রাজ্যে আসছেন অমিত শাহ। বুধবার যোগ দেবেন মায়াপুর ইসকনের কর্মসূচিতে। তবে এবারে রাজনৈতিক কর্মসূচি নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

    কর্মসূচিতে অমিত শাহ-র ইসকনের কর্মসূচি ছাড়া কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। এরইমধ্যে সোমবার দিল্লিতে অমিত শাহ-র সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনের মূল ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে অমিত শাহ-র সফরকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। বর্ষার ব্যাঙের সঙ্গে তুলনা টেনে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেছেন বর্ষার সময় যেমন ব্যাঙ আসে, ভোটের সময় বিজেপি নেতারা ঠিক তাই।

    পাল্টা জবাবে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেছেন তৃণমূলে কীর্তি আজাদের কোনও মূল্য নেই। তিন চারটে গোষ্ঠী। কোনও উন্নয়ন নেই। তাই দাম বাড়াতে এসব বলছেন।