
বিহারের বাহুবলী হিসাবে পরিচিত শাহবদ্দিন-র ছেলেকে ভোটের টিকিট দিয়েছেন লালুপুত্র তেজস্বী যাদব। শাহবুদ্দিন এর ছেলে ওসামা জিতলে আবারও হিংসা, সংঘাত দেখবেন ভাগলপুরের মানুষজন।
অন্যদিকে বিজেপি জিতলে ভাগলপুরকে উন্নয়নের ডালি দিয়ে ভরিয়ে দেওয়া হবে। ভাগলপরের নির্বাচনী জনসভা থেকে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ জানতে চান, আগের দাঙ্গা-হাঙ্গামার কথা ভুলে গেছেন কি?
জনগণই ঠিক করুন কাকে তাঁরা নির্বাচনে জয়ী করবেন,বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।





