
বিহারে জিতলে শুধু সেরাজ্যে নয়, গোটা দেশ থেকেই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়। বিহারে সিয়ানে নির্বাচনী জনসভা থেকে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তাঁর কথায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী চাইছেন অনুপ্রবেশকারীরা বিহারের থাকুক। কারণ অনুপ্রবেশকারীদের ভোটেই এবারের নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে কংগ্রেস বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
স্বরাষ্ট্রমন্ত্রীও সেই বিতর্ক আবারও উস্কে দিয়ে বলেছেন, এনডিএ জেতান, এসআইআর করা হয়েছে। এরপর এক এক করে সমস্ত অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে তাড়াবে ভারতীয় জনতা পার্টি।




