নাড্ডার বাসভবনে বৈঠকে শাহ-রাজনাথ 

0
176
Shah Rajnath meeting at Naddas residence
Shah Rajnath meeting at Naddas residence

এক দশক পরে আবার একদলীয় শাসনের ইতি হতে চলেছে ভারতে। ৩৭০ পার করা দূরে থাক, ১০ বছর পর নিরঙ্কুশ গরিষ্ঠতা হাতছাড়া বিজেপির।

এই আবহে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে বৈঠক করেছেন দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অন্যান্য নেতৃত্ব। ভোটগণনার দুপুরে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাৎপর্যপূর্ণভাবে বুধবারই এনডিএ জোটের বৈঠক ডেকেছে বিজেপি। তার আগে বিজেপির সর্বভারতীয় সভাপতির বাড়িতে এই বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেই মত রাজনীতিবিদরা।অন্যদিকে, ভোটগণনার পর্বের মধ্যেই অন্ধ্র্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতীশ কুমারের সঙ্গে কথা বলেছেন অমিত শাহ। কথা বলেছেন জিতন রাম মাঝির সঙ্গেও। এসবের মধ্যেই দুপুরে জেপি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছিল শীর্ষ নেতৃত্ব। এই আলোচনার পর এনডিএ জোটের বৈঠকে কী কী বিষয় উঠে আসে সে দিকেই নজর রাজনীতিবিদদের।