গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment ফের আইনি জটিলতায় শাহরুখ ও আরিয়ান

    ফের আইনি জটিলতায় শাহরুখ ও আরিয়ান

    0
    412
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সদ্য মুক্তি পাওয়া শাহরুখপুত্র আরিয়ান খানের দ্য ব্যাডস অব বলিউড নিয়ে মানহানির মামলা করেছিলেন মাদকবিরোধী সংস্থার প্রাক্তন কর্তা সমীর ওয়াংখেড়ে। সেই মামলায় নতুন মোড় এসেছে যখন দিল্লির উচ্চ আদালত শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি করে।

    অভিযোগ, আরিয়ান খান পরিচালিত সিরিজটিতে এক মাদকবিরোধী কর্তার আদলে একটি চরিত্র তৈরি করা হয়েছে, যা সমীর ওয়াংখেড়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এ কারণেই তিনি মানহানির মামলা করেন।সমীরের আইনজীবী আদালতে জানিয়েছেন, মামলায় সংশোধনের জন্য আবেদন জমা দেওয়া হয়েছে। সমীর বলেছেন, এই সিরিজ মুক্তির পর তাঁকে, তাঁর স্ত্রী ও বোনকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট ছড়ানো হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক।আদালত জানায়, মামলার কারণ যথেষ্ট হলেও নিয়ম অনুযায়ী প্রক্রিয়া মেনে চলতে হবে।মামলার পরবর্তী শুনানি হবে ৩০ অক্টোবর।এর আগে ২৬ সেপ্টেম্বর এই মামলার শুনানি হয়েছিল।

    তখন আদালত জানিয়েছিল, আবেদনটি সংশোধন না করলে তা গ্রহণযোগ্য হবে না।সেই নির্দেশ অনুসারেই নতুন আবেদন জমা দেন সমীর ওয়াংখেড়ে।উল্লেখ্য,২০২১ সালে মুম্বাইয়ের এক নৌযানে মাদক সংক্রান্ত অভিযানে আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়। সেই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সমীর ওয়াংখেড়ে। সেই সময় থেকেই এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে, আর এবার তা নতুন করে আদালত পর্যন্ত গড়াল।