আই অ্যাম জাস্ট আ ব্লাডি স্টার… 

0
146
ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

অবশেষে পরিচালনায় অভিষেক হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। সদ্যই লঞ্চ হয়েছে তার পরিচালিত সিরিজটির প্রমো।

 

নেক্সট অন নেটফ্লিক্স ইভেন্টটিতে চলতি বছরে মুক্তি পেতে যাওয়া সিরিজগুলোর নাম ঘোষণা করা হয়েছে।সেই তালিকায় রয়েছে আরিয়ানের প্রথম সিরিজ,বলিউড দ্য বা**ডস।এটি প্রযোজনা করেছে রেড চিলিজ প্রোডাকশন।ছেলের প্রথম কাজে অভিনেতাও শাহরুখ, একইসঙ্গে প্রযোজকও।মা, গৌরি খানও এর প্রযোজক।ছেলের অভিষেক অনুষ্ঠানে পুরো পরিবার নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ।অভিনেতা-প্রযোজক হিসেবে ছেলের পরিচালনায় কাজের চাপ কতটা ছিল, অনুষ্ঠানে এমন প্রশ্ন উঠতেই নিজস্ব ঢঙে জবাব দিয়েছেন কিং খান। শাহরুখ বলেছেন, অন্যরা সবাই কাজ করে আর তিনি শুধু নামেই প্রযোজক। এসব প্রযোজক, পরিচালক, লেখক পোষাবেনা তাঁর। আই অ্যাম জাস্ট আ ব্লাডি স্টার…। তিনি যখন এন্ট্রি নেন তখন পিছনে মিউজিক বাজে। প্রযোজকদের সঙ্গে এসব কিছুই হয় না। আর শাহরুখের মুখে এমন কথা শুনে করতালিতে মেতে ওঠে পুরো হল।জানা গেছে, গত বছরের মে মাসে শেষ হয়েছে সিরিজটির শুটিং। তারপরেই সামনে এসেছে এর প্রথম ঝলক।বলিউড দ্য বা**ডস চলতি বছরের শেষ দিকে নেটফ্লিক্সে লঞ্চ হওয়ার কথা রয়েছে।৬ পর্বের এই সিরিজে শাহরুখ খানের বাইরে সালমান খান, রণবীর কাপুর, বাদশা ও ববি দেওলের ক্যামিও দেখা যাবে।অন্যদিকে চার বছরের বিরতি কাটিয়ে ২০২৩ সালে পাঠান দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখের। এরপর একই বছরে উপহার দিয়েছেন জাওয়ান, ডাংকির মতো সফল সিনেমা।

 

এরপর ২০২৪ সালে কোনো ছবি আসেনি তার। নেটফ্লিক্সের বলিউড দ্য বা**ডস সিরিজ ছাড়াও, শাহরুখকে সামনে দেখা যাবে,কিং-এ।