সলমনের পর খুনের হুমকি শাহরুখকে

0
150

সলমন খানের পরে এবার খুনের হুমকি পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। জানা গিয়েছে, ছত্তিশগড়ের রায়পুর থেকে ফইজান নামে এক ব্যক্তির কাছ থেকে এই হুমকি ফোন এসেছে।

ঘটনার পরে মুম্বই পুলিশ একটি মামলা দায়ের করেছে। মুম্বই পুলিশের একটি দল ইতিমধ্যেই ছত্তীসগড়ে পৌঁছেছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। সূত্রে খবর, ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে মুম্বই পুলিশ। সলমন খানকে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছে লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে। সলমনের ঘনিষ্ঠরাও যে নিরাপদে নেই, সেই হুমকিও এসেছে বিষ্ণোইদের তরফ থেকে। প্রতিবছরের মতো এবার জন্মদিনে মল্লতে সিগনেচার স্টাইলে দেখা যায়নি শাহরুখ খানকে। বরং কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তাঁর বাড়ি। বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেই দিকেও নজর রেখেছিলেন নিরাপত্তারক্ষীরা।

ছবি  সৌজন্যে :সংগৃহীত