গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National শুটিংয়ে আহত শাহরুখ খান, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী  

    শুটিংয়ে আহত শাহরুখ খান, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী  

    0
    182
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মেয়ে সুহানা খানের সঙ্গে নিজের আসন্ন ছবি কিং-এর শুটিং চলাকালীন পেশিতে চোট পেয়েছেন কিং খান শাহরুখ খান। পরিস্থিতি এমনই যে মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে শুটিং। চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখ-কে। সূত্রের খবর মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োয় অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন।
    সেখানেই স্টান্ট করার সময় চোট পান। তবে শাহরুখ শরীরের কোথায়, কতটা আঘাত পেয়েছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। শাহরুখের সহযোগী দলের তরফ থেকেও এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও। যদিও কানাঘুষো, আঘাত খুব গুরুতর নয়। গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন অভিনেতা। মনে করা হচ্ছে সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় বেকায়দায় চোট পেয়েছেন। কিন্তু আঘাত যাতে গুরুতর হয়ে না ওঠে, সে কারণে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসা হবে সেখানেই। অনেকেই বলছেন, আগামী এক মাস সময় নিতে পারেন শাহরুখ, সম্পূর্ণ সুস্থ হতে। তার পর পুরোদমে কাজ করতে পারবেন।
    ‘কিং’ ছবির পরবর্তী শুটিং তাই শুরু হবে সেপ্টেম্বর অথবা নভেম্বর মাস থেকে। এ খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে শাহরুখের দ্রুত আরোগ্য কামনা করেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, শুটিং চলা কালে তাঁর ভাই শাহরুখ খানের পেশীতে আঘাত লেগেছে, এ খবর তাঁকে উদ্বিগ্ন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।