গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ খান 

    বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ খান 

    0
    216
    ছবি সৌজন্যে : এক্স

    বলিউড বাদশা শাহরুখ খান,প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন। ৩৩ বছর ধরে চলচ্চিত্র জগতে কাজ করার পর শাহরুখ খান এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন।

    শুধু তাই নয়,তার নাম বিশ্বের সর্বাধিক ধনী অভিনেতাদের তালিকাতেও স্থান পেয়েছে। সম্প্রতি প্রকাশিত ভারতের ধনী ব্যক্তিদের বার্ষিক তালিকা অনুসারে, ৫৯ বছর বয়সী অভিনেতার মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার বলে অনুমান করা হয়েছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৪৯০ কোটি টাকা।তালিকায় কিং খানের পরের স্থানে আছেন পপ তারকা টেলর সুইফট ১.৩ বিলিয়ন ডলার, অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার ১.২ বিলিয়ন ডলার, কৌতুকাভিনেতা জেরি সাইনফেল্ড ১.২ বিলিয়ন ডলার এবং গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ ৭ শো ২০ মিলিয়ন ডলার।এদিকে,ভারতের ধনী তারকাদের তালিকাতেও শীর্ষে রয়েছেন শাহরুখ খান।

    হিসাব অনুযায়ী, তার পরেই অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার, যাদের সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন ২ হাজার ১৬০ কোটি টাকা, চতুর্থ স্থানে পরিচালক –প্রযোজক কর্ণ জোহর, আর পঞ্চম স্থানে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।