
ক দিন আগেই শাহরুখ খানের জন্মদিনে অন্তর্জালে এসেছে তার আসন্ন সিনেমা,কিং-এর ফার্স্ট লুক। লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই নতুন বিতর্ক উসকে উঠেছে।
কিং-এর প্রথম লুক প্রকাশের পরেই, শাহরুখের নীল শার্ট এবং ট্যান জ্যাকেটের লুকটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা বয়ে যায়। অনেক সোশ্যাল মিডিয়া ইউজার এফ ওয়ান-এ ব্র্যাড পিটের লুকের সঙ্গে তার চেহারা ও পোশাকের মিল খুঁজে বের করেন এবং দুজনের পাশাপাশি ছবি শেয়ার করেন, যা নিয়ে দু’ দিন ধরে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।কিছু ফ্যান একে ইন্সপিরেশন বললেও, অন্যরা এটিকে ,টুকলিবাজি বলে আখ্যা দেন, যা নিয়ে অনলাইনে বিতর্কের সৃষ্টি হয়। অবশেষে, এই তুলনা এবং সিনেমাটিকে ঘিরে তৈরি হওয়া ফ্যান থিওরি নিয়ে মুখ খুলেছেন ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।বলিউডকে কেন ক্রমাগত ঘৃণার শিকার হতে হয়, এই প্রশ্ন তুলে করা একটি টুইটের জবাব দিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। সেই পোস্টে লেখা ছিল, আজকাল হেটার্সদের যুক্তি বেশ মজার।যদি বলিউড সিনেমায় থাকে ফাইটার জেট-টপ গান এর নকল, জাহাজ-টাইটানিকের নকল,একই পোশাক-এফ ওয়ান-এর নকল, কমলা পোশাক-হিন্দু-বিরোধী, এদের আই কিউ লেভেল যেন,সেই ১৯৪৭ সাল থেকে বাফারিং হয়েই চলেছে।এই পোস্টে একটি কোলাজ শেয়ার করা হয়েছে, যেখানে শাহরুখকে তার ২০১৭ সালের ছবি,জব হ্যারি মেট সেজল-এও এই একই ধরনের পোশাকে দেখা যাচ্ছে।
বরং তারপরে ব্র্যাড পিটকে তার ২০২৫ সালের ছবি এফ ওয়ান-এ সেইরকম লুকে দেখা যাচ্ছে এবং সবশেষে কিং-এর সেই ছবিটি, যা সোশ্যাল মিডিয়ায় পুরো আলোচনার জন্ম দিয়েছে।সিদ্ধার্থ আনন্দ কমেন্ট সেকশনে এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন।
