লন্ডনে বসল রাজ-সিমরন মূর্তি

0
104
ছবি সৌজন্যে : এক্স
লন্ডনের রাস্তায় গেলেই দেখা মিলবে এবার শাহরুখ-কাজলের। না, সশরীরে নয়। বরং দেখা মিলবে তাঁদের ব্রোঞ্জের আবক্ষ মূর্তির।
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজলের দিলওয়ালে দুলহানিয়া যে জায়েঙ্গে। ইতিহাস তৈরী করেছে যে ছবি, তা যেন ৩০ বছর পরও অমলিন। লেস্টার স্কোয়ারে রাজ-সিমরানের এই মূর্তি উন্মোচনে হাজির ছিলেন আইকনিক জুটি। ছাতা হাতে পোজ দিয়েছেন কিং অফ রোমান্স, পাশে কাজল। আর পেছনে রয়েছে ডিডিএলজে-এর সেই পোস্টার। ব্ল্যাক স্যুটে রাজকে দেখে কে বলবে সে নাকি এখন ৬০ এর ঘরে ! আর শিফন শাড়িতেও একই রকম সুন্দরী কাজল। হলিউডের হ্যারি পটার বা মেরি পপিন্সদের পাশে জায়গা করে নিয়েছে আদিত্য চোপড়ার তৈরী ম্যাজিক্যাল জুটি রাজ-সিমরন।
এটাই প্রথম কোনো ভারতীয় সিনেমা, যার জন্য লন্ডন মূর্তি নির্মাণ করল। বৃষ্টিভেজা লন্ডনের রাস্তায় মূর্তির সামনে তাঁদের আইকনিক পোজ দেখে নস্টালজিক ডিডিএলজে ফ্যানরা। তারপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং কিং খান এবং কাজল। ফ্যানদের পাশাপাশি উচ্ছসিত তাঁরাও।