গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment অবসরের প্রসঙ্গে শাহরুখ

    অবসরের প্রসঙ্গে শাহরুখ

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স

    শাহরুখ খান,কেবল অভিনয় নয়, বুদ্ধিদীপ্ত জবাবের জন্যও ফ্যানদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। সম্প্রতি আস্ক এসআরকে সেশনে তার ফ্যান ফলোয়ারদের সঙ্গে আবারও মেতে ওঠেন তিনি। প্রতিবারের মতোই এবারও তার জবাবে ছিল চমক আর সরস মন্তব্যের ছড়াছড়ি, যা ফ্যানদের মন কেড়ে নিয়েছে।

    এই সেশনে ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, এমনকি ছেলে আরিয়ান খানের নতুন সিরিজ নিয়েও ফ্যানদের কাছ থেকে উঠে আসে নানা ধরনের প্রশ্ন। এক ফ্যান শাহরুখের কাছে তার কাঁধের চোটের খবর জানতে চান। জবাবে কিং খান লিখেছেন, এত বছর ধরে স্টারডমের বোঝা খুব ভালোভাবে বহন করছেন। হ্যাঁ, এখন আগের থেকে ভালো আছেন। তাঁর শরীরের খবর নেওয়ার জন্য অনেক ধন্যবাদ।তবে এই সেশনের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল এক ব্যক্তির মন্তব্য। তিনি শাহরুখকে অবসর নেওয়ার পরামর্শ দেন। ওই ব্যক্তি লেখেন, আপনার এখন বয়স হয়েছে, দয়া করে অবসর নিন। অন্য সবাইকে এগিয়ে আসতে দিন।এমন মন্তব্যের জবাবে শাহরুখ লিখেছেন, ভাই, যখন আপনার প্রশ্নের ধরনের শৈশব শেষ হয়ে যাবে,তখন ভালো কিছু জিজ্ঞাসা করবেন। ততক্ষণ পর্যন্ত অস্থায়ী অবসর নিয়েই থাকুন প্লিজ। অভিনেতার এই বুদ্ধিদীপ্ত জবাব ফ্যানদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

    আরেক ফ্যান শাহরুখের কাছে তার ছেলে আরিয়ান খানের পরিচালিত নতুন সিরিজের আপডেট জানতে চান। শাহরুখ জানান, এত মানুষ যখন জিজ্ঞাসা করছেন, তখন নেটফ্লিক্সকে এর উত্তর দিতেই হবে। ছেলে কাজ করে যাচ্ছে, আর বাবা কেবলই অপেক্ষা করছেন।এই টুইটের পরেই চমকপ্রদ জবাব আসে নেটফ্লিক্সের পক্ষ থেকে। তারা লিখেছে, ছেলের টিজার পোস্ট করার আগে বাবার অনুমতির প্রয়োজন ছিল। প্রথম লুক আসছে।