গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment ফিরছে ‘ম্যায় হু না’, দ্বৈত চরিত্রে শাহরুখ 

    ফিরছে ‘ম্যায় হু না’, দ্বৈত চরিত্রে শাহরুখ 

    0
    59
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বাদশাহ শাহরুখ খানকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে—এই প্রশ্নের উত্তর জানতেই মুখিয়ে আছেন ফ্যানরা। চলতি বছরের শেষ দিকে মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত ছবি,কিং।

    এর পরই শুরু হয়েছে পরবর্তী সিনেমা নিয়ে জোর আলোচনা।সেই আলোচনার মাঝেই সামনে এসেছে বড় এক চমক,ফিরছে দু’ দশক আগে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি,ম্যায় হু না। বলিউডে গুঞ্জন, প্রায় এক যুগ পর পরিচালক ফারাহ খানের সঙ্গে আবারও জুটি বাঁধতে পারেন শাহরুখ খান। তাদের সম্ভাব্য নতুন ছবিটি হতে পারে ২০০৪ সালের সুপারহিট,ম্যায় হু না–এর সিক্যুয়াল।উল্লেখ্য শাহরুখ-ফারাহ জুটির আগের কাজগুলোও ছিল দারুণ সফল। ম্যায় হু না’র পর ২০০৭ সালে আসে ওম শান্তি ওম, আর ২০১৪ সালে হ্যাপি নিউ ইয়ার,সবকটিই বক্স অফিসে ভালো ব্যবসা করে।তাই এই জুটি ফের এক হলে প্রত্যাশা যে আকাশছোঁয়া, তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে, ম্যায় হু না টু-এ শাহরুখ খানকে দেখা যেতে পারে দ্বৈত চরিত্রে। একেবারে ভিন্নধর্মী দুটি চরিত্রে তাঁকে হাজির করার পরিকল্পনা করেছেন ফারাহ খান। এই ডাবল-রোল ভাবনাই নাকি অভিনেতাকে বেশ আগ্রহী করে তুলেছে।ছবির গল্পে থাকছে দেশাত্মবোধের ছোঁয়া, সঙ্গে অ্যাকশন ও হালকা কমেডি।বলা হচ্ছে, ভারতের বিরুদ্ধে নতুন এক হুমকিকে কেন্দ্র করেই এগোবে কাহিনি। মূল ছবির আবহ বজায় রেখেই গল্পকে আধুনিকভাবে উপস্থাপন করা হবে।

    জানা গেছে, ছবির গল্পের ধারণা দিয়েছেন শাহরুখ খান নিজেই, আর চিত্রনাট্য লিখছেন আকাশ কৌশিক। তবে সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে।শাহরুখের ব্যস্ত শুটিং সূচির কারণে চূড়ান্ত সিদ্ধান্তে কিছুটা সময় লাগতে পারে।