গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata স্টেডিয়ামের বাইরেই গাড়ি ঘোরালেন শাহরুখ-মমতা, সাক্ষাৎ হোটেলে

    স্টেডিয়ামের বাইরেই গাড়ি ঘোরালেন শাহরুখ-মমতা, সাক্ষাৎ হোটেলে

    0
    59
    ছবি সৌজন্যে : এক্স
    মাঠে আসতে পারেননি শাহরুখ খান, স্টেডিয়ামের বাইরেই গাড়ি ঘোরতে হয়েছে তাঁকে। আর এলএম টেনের সঙ্গে ওয়ান টু ওয়ান সাক্ষাত কারটা কিং খান সেরে নিয়েছে স্টেডিয়াম লাগোয়া হোটেলে।
    রাতেই লিও মেসির সঙ্গে দেখা করবেন বলে ছোট পুত্র আব্রামকে নিয়ে কলকাতায় এসেছিলেন শাহরুখ। ভোররাতে গার্লস গ্যাং নিয়ে হাজির হয়েছিলেন গিন্নি গৌরি খানও। এরপর সোশ্যাল মিডিয়ায় মেসি আর শাহরুখের মাঝে আব্রামের ছবি দেখা গেলেও উধাও গৌরি খান। ওদিকে তখন স্টেডিয়ামে ভাঙছে চেয়ার, ভিআইপি সোফায় লাগানো হচ্ছে আগুন, স্টেডিয়ামের বাইরে ‘গোটের’ হোর্ডিং ভেঙে ফেলা হয়েছে। এদিকে শাহরুখ খানের মতই একই ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বাংলায় তার দল যখন খেলা হবে স্লোগানকে জনপ্রিয় করেছে। তখন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় লিওর হাতে বল তুলে দেবেন এমনটা প্রত্যাশায় ছিলেন যুবভারতীতে শনিবার সাক্ষী থাকা ৬০-৭০ হাজার দর্শক। থাকার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়েরও।
    কিন্তু বিশৃঙ্খলার জেরে মাঠেই পৌঁছতে পারেননি মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় মেসির কাছে ব্যক্তিগতভাবে করজোড়ে ক্ষমা চেয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী। তারপরেই নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার বিচারবিভাগীয় তদন্তের জন্য।