শাহরুখ-রণবীরকে ৫০ কোটির ঘড়ি উপহার  

0
218
Shah Rukh Ranbir gifted a watch worth 50 crores
Shah Rukh Ranbir gifted a watch worth 50 crores

বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। বলিউড থেকে হলিউড, সব মহাতারকারা হাজির হয়েছিলেন বিয়েতে।

বিয়েতে মহা আয়োজনে,আমন্ত্রিত অতিথিদের মনোরঞ্জনে কোনোরকম কমতি রাখেননি আম্বানি পরিবার। বিশেষ বিশেষ সব আয়োজনের অতিথিদের জন্য রাখা হয়েছে বিশেষ উপহারও। যার মধ্যে শাহরুখদের জন্য আনানো হয়েছে বিশেষ এডিশনের ঘড়ি যার প্রতিটির মুল্য ২ কোটির বেশি।রিপোর্ট অনুসারে, অনন্ত আম্বানি তার বরযাত্রীতে সামিল হওয়া বন্ধুদের ২ কোটি মূল্যের বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন। অনন্ত রয়্যাল ওক পারপেচুয়ালের ক্যালেন্ডার লুমিনারি এডিশণ নামে পরিচিত ২৫টি সীমিত এডিশণ অডেমারস পিগুয়েট টাইমপিস কিনেছেন। আর সৌভাগ্যবান প্রাপকদের মধ্যে নাম রয়েছে বিখ্যাত ব্যক্তিত্ব শাহরুখ খান, রণবীর সিংদের।ঘড়ি পেয়েছেন জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়া, বীর পাহাড়িয়া এবং মিজান জাফরিরা।২৫ জনের জন্য মোট ৫০ কোটি মুল্যের ঘড়ি কেনা হয়েছে।জানা যাচ্ছে, ১৮ ক্যারেটের রোজ গোল্ডে তৈরি এই ঘড়ি কিনতে আম্বানিদের মোট খরচ হয়েছে ৫০ কোটির কাছাকাছি। যদিও তাদের কাছে এই অর্থ নামমাত্রই। উল্লেখ্য অনন্ত আম্বানি বরাবরই ঘড়ির প্রতি বিশেষ দুর্বল।প্যাটেক ফিলিপ থেকে শুরু করে রিচার্ড মিলের কালকেশন,সবই আছে তার। ক’দিন আগেও ১২ কোটি ৫৩ লাখ টাকা দামের রিচার্ড মিল ব্র্যান্ডের ঘড়ি দেখা গিয়েছিল অনন্তের হাতে, যা বেশ ভাইরাল হয়েছিল।