গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National জাতীয় পুরস্কার নিলেন শাহরুখ-রানি 

    জাতীয় পুরস্কার নিলেন শাহরুখ-রানি 

    0
    82
    ছবি সৌজন্যে : এক্স
    নিউ দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে চলচিত্রে জাতীয় পুরস্কার গ্রহণ করেছেন বলিউডের বাদশা, শাহেনশা শাহরুখ খান ও অভিনেত্রী রানি মুখার্জি। পাশাপাশি দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করেছেন মালয়ালাম তারকা মোহনলালও।
    ২০২৩ সালের মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট জওয়ান ছবির জন্যে জাতীয় পুরস্কার পেয়েছেন কিং খান। অন্যদিকে রানি মুখোপাধ্যায়ও এই প্রথম জাতীয় পুরস্কার পেলেন। নরওয়ে ভার্সেস মিসেস চ্যাটার্জি- ছবিতে সেরা অভিনয়ের জন্যে তাঁকে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া অভিনেতা বিক্রান্ত ম্যাসিও তাঁর ১২থ ফেল ছবির জন্যে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন।
    তাঁকে শাহরুখের সঙ্গে পুরস্কার ভাগ করে নিতে হবে। শাহরুখ ও রানির কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে কালো কোর্ট প্যান্টে শাহরুখকে অসাধারণ দেখাচ্ছে। এবং খয়েরি শাড়িতে দারুণ দেখাচ্ছে রানিকে। এদিকে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে হিন্দি চলচ্চিত্র জ্যাকফ্রুট, গুজরাতি চলচ্চিত্র হয়েছে বাশ।