গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার হুঁশিয়ারি শাহ-র

    খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার হুঁশিয়ারি শাহ-র

    0
    16
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভোট ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে প্রচারে অনুপ্রবেশকারী নিয়ে বারবার সুর চড়িয়েছেন অমিত শাহ। বঙ্গ জয়ের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে সেই অনুপ্রবেশকারী প্রসঙ্গ।

    ফের একবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন দেশের সুরক্ষায় কোনও আপস নয়। শুধু বাংলা নয়, দেশ থেকে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। তিনি আরও বলেছেন পশ্চিমবঙ্গে ৩২১ জন বিজেপি বর্মীর প্রাণ চলে গিয়েছে। নিহত দলীয় কর্মীদের শ্রদ্ধা জানিয়ে অমিত শাহ বলেছেন তাদের এবং তাঁদের পরিবারের এই আত্মত্যাগ পশ্চিমবাংলার সীমানাকে সুরক্ষিত করে ভারতকে সুরক্ষিত করবে।

    স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস এবার বাংলার সীমান্ত সিল হবেই। শুধু বাংলা নয়, দেশ থেকে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে।