
বিদেশে পালানো অপরাধীদের বিরুদ্ধে এবার তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। নিউটাউনে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স লাবের উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আইনি ব্যবস্থার সংস্কারের মাধ্যমে বিদেশে পালানো অপরাধীদের বিরুদ্ধে তদন্ত আরও সহ হয়েছে।
তাঁদের শাস্তি নিশ্চিত করে দেশে ফেরানোর চেষ্টা চলছে। ১৬০ বছর পুরনো ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে নতুন আইন আনা হয়েছে। এই আইনি ব্যবস্থায় সব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি। প্রতিটি জেলায় ফরেন্সিক মোবাইল ভ্যানের ব্যবস্থা করা হবে।
তারজন্য রাজ্যগুলোকে সাহায্য করছে কেন্দ্রীয় সরকার। সাতটি ফরেন্সিক কলেজ আছে। আরও আটটি কলেজ তৈরি করা হবে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বহু বছরের পুরনো মামলাগুলোরও বিচার হচ্ছে। ফরেন্সিক অডিটের মাধ্যমে আর্থিক প্রতারণা সামনে আসছে।






