গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International কাশ্মীর নিয়ে মোদীর সঙ্গে আলোচনা চান শাহবাজ

    কাশ্মীর নিয়ে মোদীর সঙ্গে আলোচনা চান শাহবাজ

    0
    110
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কাশ্মীর নিয়ে দুই দেশ বসে আলোচনা করুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রস্তাব দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এমনটাই দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম। কাশ্মীর নিয়ে আলোচনায় এর আগে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    ভারত স্পষ্টই জানিয়ে দিয়েছিল, কাশ্মীর বিষয়ে আলোচনায় তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ মানা হবে না। এ বার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ ভারতকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি, সিন্ধুচুক্তি নিয়ে আলোচনারও প্রস্তাব দিয়েছেন তিনি। পহেলগাঁও হামলার পরের দিনই এই সিন্ধুচুক্তি স্থগিত ঘোষণা করেছিল ভারত। যুদ্ধবিরতির পরেও ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্টই জানিয়ে দেয় যে, এই স্থগিতাদেশ বহাল থাকবে, যত ক্ষণ না পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদে মদত বন্ধ করছে।
    পাকিস্তানের সিয়ালকোটের পাসরুর ক্যান্টনমেন্টে গিয়েছিলেন শাহবাজ শরিফ। সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি। পাকিস্তান দাবি করেছে, ভারতের সঙ্গে সংঘাতে তাদের জয় হয়েছে। যদিও ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্টই জানিয়ে দিয়েছে, পাকিস্তানের এটা পুরনো অভ্যাস।