গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment শহিদ কাপুরের বিরুদ্ধে আইনি নোটিশ 

    শহিদ কাপুরের বিরুদ্ধে আইনি নোটিশ 

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স

    বিশাল ভরদ্বাজ পরিচালিত ও শহিদ কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা,ও রোমিও মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও এবার সেই উত্তেজনার মাঝেই নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

    মুম্বাইয়ের আশি ও নব্বইয়ের দশকের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তরার জীবনের সঙ্গে সিনেমাটির গল্পের মিল রয়েছে, এমন গুঞ্জনের প্রেক্ষিতে তার কন্যা সনোবর নির্মাতাদের বিরুদ্ধে আপত্তি তোলেন। অভিযোগ করা হয়েছে, সিনেমায় হুসেন উস্তরার চরিত্র যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে তাঁর পরিবারের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।এই অভিযোগের ভিত্তিতে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে সনোবর ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। একই সঙ্গে তাঁর অনুমতি ছাড়া সিনেমাটি যেন মুক্তি না পায়, সেই দাবিও জানানো হয়েছে আইনি নোটিশে।প্রসঙ্গত, কয়েক বছর আগে হুসেন উস্তরার জীবন নিয়ে একটি চিত্রনাট্য তৈরি করেছিলেন পরিচালক বিশাল ভরদ্বাজ। তবে,ও রোমিও সেই চিত্রনাট্যের ওপর ভিত্তি করে নির্মিত কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। উল্লেখ্য সিনেমাটিতে শহিদ কাপুরকে দেখা যাবে একজন ভাড়াটে খুনির ভূমিকায়, যে আফশা নামের এক মহিলার প্রেমে পড়ে যায়।

    ওই চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। শাহিদের রূঢ় ও নৃশংস লুক ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে।