
শাহিদ কাপুর অভিনীত সিনেমা ,ও রোমিও মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে। বিশাল ভরদ্বাজ পরিচালিত সিনেমাটিতে শাহিদের বিপরীতে দেখা গেছে তৃপ্তি দিমরি-কে।
মুক্তির আগেই আলোচনায় থাকা ছবিটি প্রথম দিনেই আয় দিয়ে সেই প্রত্যাশার প্রতিফলন দেখিয়েছে।তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ,ও রোমিও আয় করেছে ৮.২৫ কোটি টাকা। একই দিনে মুক্তিপ্রাপ্ত অন্যান্য ছবির তুলনায় এটি অনেকটাই এগিয়ে রয়েছে। প্রতিযোগিতায় থাকা বর্ডার ২ প্রথম দিনে আয় করেছে প্রায় ৮০ লাখ টাকা এবং মারদানি ৩ আয় করেছে প্রায় ৬০ লাখ টাকা। শুধু প্রতিদ্বন্দ্বী ছবিকেই নয়, নিজের আগের কয়েকটি সিনেমার প্রথম দিনের আয়কেও ছাড়িয়ে গেছেন শাহিদ। উল্লেখ্য তার অভিনীত দেবা প্রথম দিনে আয় করেছিল ৫.৫০ কোটি টাকা, তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া আয় করেছিল ৬.৭০ কোটি এবং জার্সি আয় করেছিল ৩.২০ কোটি টাকা। প্রথম দিনের আয় বলছে,ও রোমিও বক্স অফিসে শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেই এগোতে শুরু করেছে। এখন নজর সপ্তাহান্তের আয়ের দিকে। এর আগে এক সাক্ষাৎকারে শাহিদ কাপুর জানিয়েছিলেন, ছবির সবচেয়ে কঠিন বিষয় ছিল তার ট্যাটুভরা লুক। এই লুক তৈরি করতে প্রতিদিন ২ থেকে আড়াই ঘণ্টা সময় লাগত। তিনি বলেছিলেন, ছবিটি সুপারহিরো ঘরানার না হলেও প্রায় ৭৫ শতাংশ কাজ হয়েছে পোশাক ও ভিএফএক্সের মাধ্যমে,যা অভিনয়ের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
উল্লেখযোগ্য বিষয় হলো এটি শাহিদ ও তৃপ্তির প্রথম জুটি। একইসঙ্গে বিশাল ভরদ্বাজের সঙ্গে তৃপ্তিরও এটি প্রথম কাজ। তবে শাহিদ ও বিশালের একসঙ্গে এটি চতুর্থ ছবি। এর আগে তারা কাজ করেছেন কামিনে, হায়দার এবং রেঙ্গুন-এ। এদিকে,ও রোমিও-তে শাহিদ ও তৃপ্তি ছাড়াও অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, বিক্রান্ত ম্যাসি, অবিনাশ তিওয়ারি, নানা পাটেকর এবং ফরিদা জালাল।









