গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Kolkata জেলেই ছক শাহজাহানের, অন্য রাজ্যে মামলা সরুক, চান শুভেন্দু

    জেলেই ছক শাহজাহানের, অন্য রাজ্যে মামলা সরুক, চান শুভেন্দু

    0
    83
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনার পিছনে শেখ শাহজাহানই। দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি জেল থেকেই সন্দেশখালির নিয়ন্ত্রণ করছেন শেখ শাহজাহান।
    তাঁর নির্দেশেই পরিকল্পিত হামলা করা হয়েছে। খোলা ঘোষ এখনও তৃণমূলেরই মানুষ। তাই এই মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি জেলের মধ্যে ফোন ব্যবহারের কথা সুপাররাই তাঁকে জানিয়েছেন বলে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বুধবার সকালে গাড়ি দুর্ঘটনায় শেখ শাহজাহানের মামলায় অন্যতম সাক্ষী ভোলা ঘোষের ছোট ছেলে এবং চালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ভোলা ঘোষ নিজেও। এটি দুর্ঘটনা নয়, শেখ শাহজাহান জেলে বলে এই কাজ করিয়েছেন বলে দাবি করেছেন ভোলা ঘোষের বড় ছেলে। এই প্রসঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন শেখ শাহজাহান জেলে বসে করিয়েছেন। এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত। তাঁর দাবি শাহজাহান বসিরহাটের জেলে থাকলে এভাবেই সাক্ষীদের মৃত্যু হবে। এখন ভোলা ঘোষের ছেলের মৃত্যু হয়েছে, এরপর তো ভোলা ঘোষের হবে। রাজ্যের বিরোধী দলনেতার দাবি জেলে বসে ফোন ব্যবহার করেন তৃণমূল নেতারা। জীবনকৃষ্ণ সাহা জেল থেকে ফোন করে কথা বলেন। অন্যান্য তৃণমূল নেতারা জেলের ভিতরে ফোন ব্যবহার করেন। যা খেতে ইচ্ছে হয়, খায়।
    অনেক রাতে ডিনার নেয়। পিজির উডবার্ন ওয়ার্ডে মন খারাপ হলে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুভেন্দু অধিকারী আরও বলেছেন এসএসকেএমে চিকিৎসা করানোও ভোলার ঘোষের জন্য ঝুঁকিপূর্ণ।