গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ইংল্যান্ডে দল কেনা হল না শাহরুখের

    ইংল্যান্ডে দল কেনা হল না শাহরুখের

    0
    107
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইংল্যান্ডের দ্য হানড্রেড ক্রিকেট লিগের দল কেনা নিয়ে লড়াই চলছে আইপিএল মালিকদের। ইতিমধ্যেই লখনউ, মুম্বই এবং হায়দরাবাদের মালিকেরা ইংল্যান্ডের লিগে দল কিনেছেন। একটি দল কেনার চেষ্টায় ছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানও।

    তবে চেলসির মালিক টড বোয়েলির কাছে হেরে গেলেন তিনি। দ্য হানড্রেড-এর ক্লাব ট্রেন্ট রকেট্‌স কেনার দৌড়ে ছিলেন শাহরুখ।তিনি লড়াই জিততে পারেননি।বোয়েলি এবং চেলসির ডিরেক্টর জোনাথন গোল্ডস্টেনের যৌথ উদ্যোগে তৈরি রিয়াল এস্টেট সংস্থা কেন ইন্টারন্যাশনাল কিনে নিয়েছে রকেট‌্‌সের ৪৯ শতাংশ শেয়ার। শোনা গিয়েছে, প্রায় ৪২০ কোটি টাকা দিয়ে রকেট্‌স দলটি কিনেছেন বোয়েলি। ভারতীয় বিনিয়োগকারী অমিত জৈনও এই দলটি কেনার চেষ্টা করেছিলেন। পাশে পেয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তবে তিনিও ব্যর্থ। উল্লেখ্য,কেকেআরের মালিক এখন রেড চিলিজ় এন্টারটেনমেন্ট। শাহরুখ ছাড়াও যে সংস্থার কর্ণধার হিসাবে রয়েছেন ব্যবসায়ী জয় মেহতা এবং অভিনেত্রী জুহি চাওলা। এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ,ত্রিনবাগো নাইট রাইডার্স, মেজর লিগ ক্রিকেট ,লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং আমিরশাহি লিগে আবু ধাবি নাইট রাইডার্স দল রয়েছে শাহরুখের সংস্থার। দ্য হানড্রেড লিগে লখনউয়ের মালিক আরপিএসজি গ্রুপ কিনেছে ম্যাঞ্চেস্টার অরিজিনাল্‌স। হায়দরাবাদ কিনেছে নর্দান সুপারচার্জার্স।মুম্বই কিনেছে ওভাল ইনভিন্সিবল্‌স।

    পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের মালিক জিএমআর গ্রুপ চেষ্টা করছে সাদার্ন ব্রেভ দলটি কেনার।২০২২ সালে দ্য হানড্রেড প্রতিযোগিতা ছিল রকেট্‌স। এই দলে রয়েছে জো রুট, আলেক্স হেলস, রভমান পাওয়েলের মতো ক্রিকেটার।