গ্রাম থেকে শহর
News & Much More

26.1 C
Kolkata
26.1 C
Kolkata
More
    Home Entertainment পাঞ্জাবে ১৫০০ পরিবারের দায়িত্বে শাহরুখ

    পাঞ্জাবে ১৫০০ পরিবারের দায়িত্বে শাহরুখ

    0
    148
    ছবি সৌজন্যে : এক্স

    সালমান খানের পর এবার পাঞ্জাবে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন বলিউড বাদশাহ। উল্লেখ্য গত ৩৭ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। ক্রমাগত অতিভারি বৃষ্টির জেরে জলের নিচে চলে গেছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা।

    এই অবস্থায় সিনেমার শুটিং কিংবা ছেলের সিরিজের প্রচার নিয়ে ব্যস্ত থাকলেও বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের পাশে দাঁড়াতে ভুলেননি শাহরুখ খান, তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা,মীর ফাউন্ডেশন-এর  মাধ্যমে প্রায় নিঃশব্দে সহযোগিতা করছেন।বানভাসি পাঞ্জাবের ১৫০০টি পরিবারকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিং খান।এ ছাড়া পানীয়, খাবার, ফোল্টিং কাট, তোষক, মশারি-সহ নানা প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিলি করা হচ্ছে শাহরুখের টিমের পক্ষ থেকে। ওষুধ পাঠানোর পাশাপাশি দুস্থদের চিকিৎসার দায়ভারও বহন করছেন শাহরুখ নিজে।জানা গেছে, শাহরুখ খানের পক্ষ থেকে এই পরিষেবা পৌঁছে যাচ্ছে অমৃতসার, পাতিয়ালা, ফজিলকা, ফিরোজপুরসহ পাঞ্জাবের একাধিক বন্যাকবলিত অঞ্চলের ১৫০০ পরিবারের কাছে।

    মীর ফাউন্ডেশনে’র প্রতিশ্রুতি বন্যার্ত পরিবারগুলোকে পুনরায় মাথার ওপর ছাদ গড়ে দিতে সাহায্য করা হবে। উল্লেখ্য,এর আগে পাঞ্জাববাসীদের মানসিক শক্তি কামনা করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন বলিউড বাদশা।লিখেছিলেন, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাবের মানুষদের জন্য তাঁর মন কাঁদছে।