গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment শাহরুখের ছায়াসঙ্গী, সবচেয়ে দামি ম্যানেজার

    শাহরুখের ছায়াসঙ্গী, সবচেয়ে দামি ম্যানেজার

    0
    146
    ছবি সৌজন্যে : এক্স

    ১৫ বছর ধরে বলিউড বাদশা শাহরুখ খানের ছায়া সঙ্গী পূজা দাদলানি। শাহরুখ ফ্যানরাও খুব ভালোভাবে চেনেন তাঁকে। তিনি বলিউড বাদশার ম্যানেজার। শাহরুখের সমস্ত ইভেন্ট, পার্টি কিংবা বিদেশ ট্যুর, বাদশার পাশে পূজা সবসময় রয়েছেন।

    জনসমক্ষে তাকে প্রায়শই সুপারস্টারের ঠিক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।বলা হয় শাহরুখ খানকে ঘিরে থাকা আড়ম্বর,সাফল্য ও স্টারডমের পিছনে যিনি নীরবে, নিঃশব্দে কাজ করে চলেছেন, তিনি পূজা দাদলানি। এদিকে,সদ্য বিশ্বে রেকর্ড গড়েছেন শাহরুখ খান। বিশ্বের ধনীতম অভিনেতা হিসেবে নিজের জায়গা পাকা করেছেন কিং খান।এবার রেকর্ড গড়েছেন পূজা,তাঁর আয়ও নেহাত কম নয়। যা রীতিমতো চমকে দেবে আপনাকে। জানা যায়, ২০১২ সাল থেকে শাহরুখের পেশাদার জীবনের সমস্ত দিক তদারকি করে আসছেন পূজা। শুধু একজন ম্যানেজার নন, এই মুহূর্তে তিনি কিং খানের ছায়াসঙ্গী, বিশ্বাসভাজন এবং পারিবারিক পরামর্শদাতা হিসেবেও কাজ করেন তিনি।এক কথায় বলতে গেলে এখন পূজা শাহরুখের পরিবারের এক অংশ।শাহরুখের সিনেমা, বিজ্ঞাপন, ব্যবসা, এমনকি তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স-এর বড় সিদ্ধান্তেও পূজার সক্রিয় ভূমিকা রয়েছে।তিনি বলিউডের অন্যতম প্রভাবশালী ম্যানেজার,যার ওপর নির্ভর করে শাহরুখের সমস্ত কর্পোরেট এবং মিডিয়া স্ট্র্যাটেজি সাজিয়ে থাকেন।

    খবর, পূজা দাদলানির বার্ষিক আয় এখন ৯ কোটি টাকারও বেশি, যা তাঁকে দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সেলিব্রিটি ম্যানেজারের স্থান দেয়। এসআরকে ফ্যান ক্লাব-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০২৫ সালে তাঁর বার্ষিক পারিশ্রমিক ১০ কোটির গণ্ডি ছাড়াতে পারে।