গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মণিপুরবাসীর শান্তি ফেরানোর উদ্যোগ শাহ-র  

    মণিপুরবাসীর শান্তি ফেরানোর উদ্যোগ শাহ-র  

    0
    106
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    রাষ্ট্রপতি শাসিত মণিপুরের রাস্তায় ৮ মার্চ থেকে সাধারণ মানুষ যেন বিনা বাধায় চলাচল করতে পারেন। মণিপুরের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পরেই এই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেউ রাস্তা আটকানোর চেষ্টা করলে, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন অমিত শাহ।
    উত্তর-পূর্বের এই রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার পর থেকে প্রথম কোনও পর্যালোচনা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লুট হওয়া সরকারি অস্ত্র এবং বেআইনি অস্ত্র উদ্ধারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। মণিপুরের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কী রয়েছে, তা বিস্তারিত জানানো হয়েছে বৈঠকে।
    উত্তর-পূর্বের ওই রাজ্যে কী ভাবে স্বাভাবিক ছন্দ ফেরানো যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।বৈঠকে উপস্থিত ছিলেন মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভাল্লা এবং সরকারি আধিকারিকেরা।পাশাপাশি সেনা এবং আধাসেনার কর্তারাও উপস্থিত ছিলেন বৈঠকে। মণিপুরে দেড় বছরেরও বেশি সময় ধরে চলে আসা হিংসায় আড়াইশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে।