অনুপ্রবেশে মদতদাতাদের যোগ্য জবাব, পোস্ট শাহের

0
66
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

অনুপ্রবেশকারী এবং তাঁদের প্রশয়দাতাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকারের নীতির প্রতি আস্থা এই বিহারের জয়। এভাবেই এক্স হ্যান্ডেল পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, বিরোধীরা দেশের সম্পদের শোষণ করে।

ভোটব্যাঙ্কের স্বার্থে যাঁরা অনুপ্রবেশকারীদের প্রশয় দেন, তাদের যোগ্য জবাব দিয়েছেন জনতা। সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর দাবি, বিহারের প্রত্যেক মানুষের এক-একটি ভোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থার প্রতীক।

এরপরই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে খোঁচা দিতে তার দাবি, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস শেষ ধাপে পৌঁছেছে।