মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের উপরে, কটাক্ষ শাহ-র 

0
97
ছবি সৌজন্যে : এক্স
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের উপরে, বিহার সমাগম অনুষ্ঠান থেকে সরাসরি মমতা বন্দোপাধ্যায়ের নাম করে এভাবেই আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি এও বলেছেন, বিজেপি সংবিধান মেনে চলা লোক। অনুপ্রবেশকারীদের রুখতে একমাত্র বিকল্প পশ্চিমবঙ্গে সরকার বদলে ফেলা। শাহ বলেছেন, ২০২৬-র বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার পাল্টে ফেললেই অনুপ্রবেশকারীদের রুখে ফেলা যাবে। পশ্চিমবঙ্গের সরকার অনুপ্রবেশকারীদের ভোটের ওপর দাঁড়িয়ে আছে, তাই অনুপ্রবেশকারীরা আটকে গেলেই সরকারের গদি উল্টে যাবে।
কোনও রাজ্য সরকারের কোনও সিদ্ধান্ত, কোনও অনুপ্রবেশকারী নিতে পারে? যিনি দেশের নাগরিক নন, তিনি কী করে ভোটার হতে পারেন? দেশের প্রধানমন্ত্রী, রাজ্যগুলির মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করবে বিদেশিরা? এসআইআর হলে জ্বালাটা কোথায়? নির্বাচন কমিশন এসআইআর করে অনুপ্রবেশকারীদের তাড়ালে, ওদের পেট ব্যথা কেন?