গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National অবৈধ বাংলাদেশিদের ‘আল্টিমেটাম’ শাহের

    অবৈধ বাংলাদেশিদের ‘আল্টিমেটাম’ শাহের

    0
    5
    ছবি সৌজন্যে : এক্স

    পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই সীামান্তে ফেন্সিংয়ের জন্য জমি হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীদের স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যাওয়ার আহ্বানও জানিয়েছেন অমিত শাহ। বলেছেন, আজকাল খবরের কাগজে খবর আসছে মমতা বন্দ্যোাধ্যায়ের সরকারের আমলে প্রতিদিনই অনুপ্রবেশের ঘটনা ঘটত। কিন্তু এখন তারা নিজেরাই ফিরে যাচ্ছে।শুভেন্দু এবং পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ডিটেনশন সেন্টার তৈরি করেছে। কিন্তু আমরা সবাই চাই যারা অবৈধভাবে প্রবেশ করেছে তারা যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক। যদি তারা নিজেরাই চলে যায়, তাহলে পশ্চিমবঙ্গ সরকার তাদের বিরুদ্ধে কোনও মামলা করবে না, বরং তাদের চলে যেতে সাহায্যই করবে। আমি আশা করি, শনাক্তকরণ অভিযান শুরু হওয়ার আগেই অনেকে নিজের উদ্যোগে ফিরে যাবেন। একইসঙ্গে বি এস এফ-কে জমি হস্তান্তর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি আমাদের শাসনের দায়িত্ব দেন, তাহলে কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে বাকি ফেন্সিং দেওয়ার কাজ শুরু করে দেব। মাত্র সাত দিনের মধ্যে বিএসএফ-কে ৬০০ হেক্টর জমি হস্তান্তর করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানাতে চাই।

    এছাড়াও, চিকেনস নেকের ১২১ হেক্টর জমিও বিএসএফ-কে হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শনাক্তকরণ অভিযান শুরু হওয়ার আগেই অনেকে নিজের উদ্যোগে ফিরে যাবেন।