শাই হোপ : সব দেশের বিপক্ষে সেঞ্চুরি

0
152
ছবি সৌজন্যে : এক্স

ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ,নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি আইসিসির পূর্ণ সদস্য সব দেশের বিপক্ষে সেঞ্চুরিতে নতুন ইতিহাসের সূচনা করেন।

নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬৯ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০৯ রান করে অপরাজিত থাকেন ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান।শাই হোপ ছাড়া বিশ্বের আর কোনো ব্যাটারের সব ফরম্যাট মিলিয়েও আইসিসির সকল পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সেঞ্চুরির কীর্তি নেই। ক্যারিবীয় এই তারকা সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দু’টি এবং ভারতের সঙ্গে একটি সেঞ্চুরি আছে হোপের।

ওয়ানডেতে ম্যাজিক ফিগার পূর্ণ করেন বাকি দলগুলোর সঙ্গে। এর বাইরে হোপ চলতি বছরই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে,টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন।