বরবাদে শাকিব-ইধিকার রোমান্স

0
222
ছবি সৌজন্যে :ফেসবুক

বাংলাদেশে আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া বরবাদ সিনেমার প্রথম গান দ্বিধা লঞ্চ হয়েছে। ইনামুল তাহসীনের কথায় গানটির মিউজিকের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান।

বলা হচ্ছে, প্রেমে পড়ার অনুভূতিতে রোমান্টিক ধাঁচের এ গানে নজর কেড়েছে শাকিব খান ও ইধিকা পালের রোমান্স। অনেক দিন পর শাকিব খানকেও অন্যরকম লাগছে বলে মন্তব্য করেন কেউ কেউ। তবে আপাতত এ জুটির রোমান্সে মজেছেন দর্শক।মুক্তির অল্প সময়ের মধ্যে ২১ লাখেরও বেশি দর্শক গানটি দেখেছেন ইউটিউবে।

পাশাপাশি মন্তব্য করেছেন প্রায় ২০ হাজারের মতো।বাংলাদেশের শাহরিন আক্তার সুমির প্রযোজনায় বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।