কলকাতায় ‘প্রিন্স’-এর শুটিং

0
54
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

ঈদে মুক্তির লক্ষ্যে পুরোদমে এগিয়ে চলছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স’-এর শুটিং। শ্রীলঙ্কা পর্ব শেষ করে বর্তমানে ছবিটির শেষ লটের শুটিং চলছে কলকাতায়।

শহরের হাওড়ার শালিমার ওয়ার্কের একটি পুরনো কারখানায় কয়েক দিন শুটিং করার পর এখন বউবাজার, আলিপুর জেল ও ভারতলক্ষ্মী স্টুডিও-সহ কলকাতার বিভিন্ন লোকেশনে ক্যামেরা ঘুরছে।এই শিডিউলে শাকিব খানের সঙ্গে রয়েছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবিতে ফারিণকে দেখা যাবে দিলরুবা চরিত্রে। যদিও তাঁর সঙ্গে জ্যোতির্ময়ীর সরাসরি কোনো দৃশ্য নেই। এ ছাড়া অভিনয়ে রয়েছেন লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য।ছবিতে লোকনাথ দে ওরফে গোপাল কর-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পিয়ান সরকার।

গল্প অনুযায়ী, লোকনাথের মৃত্যুর পর স্বামীর গদিতে বসে তিনি হয়ে উঠবেন এক লেডি ডন।পরবর্তী সময়ে হাত মেলাবেন শাকিবের চরিত্র কালা জাহাঙ্গীর-এর সঙ্গে।জানা গেছে, কলকাতার শুটিং শেষ করে পুরো টিম উড়ে যাবে হায়দরাবাদে। উল্লেখ্য প্রিন্স পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটির চিত্রগ্রহণে রয়েছেন বলিউডের দুই চিত্রগ্রাহক অমিত রায় ও শৈলেশ অবস্থী।