গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports আফগানিস্তানের বিপক্ষে খেলবেন না সাকিব

    আফগানিস্তানের বিপক্ষে খেলবেন না সাকিব

    0
    138

    নিরাপত্তার কারণে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তার খেলা হচ্ছে না। সংযুক্ত আরব আমিরশাহিতে বাংলাদেশি অলরাউন্ডারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ।

    চট্টগ্রাম টেস্ট দেখতে গিয়ে ফারুক বলেছেন, সাকিব ভেরি আনলাইক টু প্লে ইউএই ট্যুর।টি-টেন আছে সাকিব-র, যদিও এখনো এনওসি দেননি। তবে সেটা খেলে হয়তো শেপ ঠিক করতে পারে।অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিবের না থাকার ব্যাখ্যায় ফারুক বলেছেন, সাকিব যখন চেষ্টা করছিল আসতে পারছিল না তিনি কথা বলেছেন তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নাই সাকিব আল হাসান। মনে হয় সাকিব-র একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে,এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম।সামনে চ্যাম্পিয়নস ট্রফি আছে পাকিস্তানে। সেই টুর্নামেন্টে সাকিবকে দেখা যেতে পারে জানিয়ে ফারুক বলেছেন, সাকিব আল হাসান-র মানসিক অবস্থা, আবার একটা টি-টেন লিগও আছে, এনওসি দিলে খেলে ফেলবে।

    তবে সাকিব এখনও ৫০ ওভারের ক্রিকেট ভালো করে খেলতে পারবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বিশ্বাস করেন। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে।\

    ছবি  সৌজন্যে : এক্স