
ফুটবল বিশ্বকাপের ফাইনালে শুধু মাঠের লড়াই নয়, এবার তার সঙ্গে জুড়ছে বিশাল মাপের মিউজিক শো-ও। ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আসন্ন টুর্নামেন্টের চূড়ান্ত যুদ্ধে প্রথমবার হাফটাইম শো আয়োজিত হবে।
আর সেই মঞ্চে থাকবেন ম্যাডোনা, শাকিরা এবং কোরিয়ান ব্যান্ড বিটিএস। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল।সেখানেই ইতিহাসে প্রথমবার বিরতিতে আয়োজন করা হবে পূর্ণাঙ্গ অনুষ্ঠান। পুরো শো কিউরেট করছেন কোল্ডপ্লের , ক্রিস মার্টিন। সংস্থার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো সোশ্যাল মিডিয়ায় শিল্পীদের নাম ঘোষণা করে বলেছেন,বিশ্বকাপ ২০২৬ ফাইনালের হাফটাইম শো সত্যিই বিশেষ মুহূর্ত হতে চলেছে।এদিকে,বিশ্লেষকদের মতে, গোটা পরিকল্পনার মাধ্যমে আসলে বিশ্বকাপকে আমেরিকান সুপার বোলের ধাঁচে নিয়ে যেতে চাইছে ফিফা। উল্লেখ্য আমেরিকায় অনেক বছর ধরে বড় ক্রীড়া ইভেন্টের আকর্ষণ হাফটাইম কনসার্ট। এবার সেই মডেল অনুসৃত হবে বিশ্বকাপ ফাইনালে।এর আগে,২০১২ সালে সুপার বোল হাফটাইম শো করেছিলেন ম্যাডোনা। শাকিরার ২০২০ সালে জেনিফার লোপেজের সঙ্গে পারফরম্যান্সের অভিজ্ঞতা রয়েছে। এবার তাঁদের সঙ্গে যোগ দিচ্ছে কে-পপ সুপারগ্রুপ বিটিএস।ফিফার বক্তব্য, এই অনুষ্ঠান যুক্ত থাকবে,ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে’র সঙ্গে।
যে প্রকল্প শিশুদের শিক্ষা এবং ফুটবলের সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে চালানো হচ্ছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর কথায়, সংগীত, ফুটবল এবং শিশুদের জীবন উন্নত করার যৌথ লক্ষ্য—সব কিছু এই মঞ্চে একসঙ্গে দেখা যাবে।








