ইরান যুদ্ধে দোহায় শাকিরার কনসার্ট বাতিল

0
68
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

মধ্যপ্রাচ্যজুড়ে অস্থির পরিস্থিতির কারণে আগামী ১ এপ্রিল কাতারের দোহায় শাকিরার যে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ তথ্য জানিয়েছে পর্যটনভিত্তিক ওয়েবসাইট,‘ভিজিট কাতার।এছাড়া সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে অ্যাফলিনিটজ মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলোতে শাকিরা ও জোনাস ব্রাদার্স পারফর্ম করার কথা ছিল।

সেই অনুষ্ঠানও চলতি বছরের নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে টিকেট বিক্রির প্ল্যাটফর্ম,প্লাটিনাম লিস্ট।