
লাদাখে সিয়াচেন হিমবাহের পূর্বপ্রান্তের শাক্সগাম উপত্যকা ভারতের অংশ। এমনই দাবি করেছে বিদেশমন্ত্রক।সম্প্রতি শাক্সগাম উপত্যকায় চিনা পিপল্স লিবারেশন আর্মির সড়ক এবং সুড়ঙ্গ নির্মাণের খবর প্রকাশ্যে এসেছিল।
লোকসভা ভোটের আবহে ভারতীয় ভূখণ্ডে চিনা অনুপ্রবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে দিয়ে বলা হয়েছে, শাক্সগাম উপত্যকা ভারতের অংশ।গত কয়েক বছর ধরে পূর্ব লাদাখ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এমনকি, ভারতীয় ভূখণ্ডের অন্দরে নির্মাণের কাজ চালানো, গ্রাম বানানোর অভিযোগ উঠেছে চিনা সেনার বিরুদ্ধে। এবার তার নজির পশ্চিম লাদাখের সিয়াচেন হিমবাহ এলাকায় মেলায় তৈরি হয় বিতর্ক।








