
আবারও ওড়িশায় শালিমার-সম্বলপুর এক্সপ্রেস-র লাইনচ্যুত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, সম্বলপুর স্টেশনে ঢোকার আগেই ট্রেনের জেনারেল বগি লাইনচ্যুত হয়ে যায়। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা।
সূত্রের খবর, জেনারেল কামরাটি লাইনচ্যুত হতেই সঙ্গে সঙ্গে চালক ট্রেনটিকে থামিয়ে দেন। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে রেল আধিকারিকরা জানিয়েছেন। আপাতত সম্বলপুর শাখায় ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও রেলের শীর্ষ আধিকারিকরা। তারা ঘটনাস্থল খতিয়ে দেখছেন।দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। আপাতত বিঘ্নিত সম্বলপুর শাখায় ট্রেন পরিষেবা। কী করে দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও কারণ স্পষ্ট নয়।
