বর্ডার -গাভাস্কার ট্রফিতে নেই শামি ও কুলদীপ

0
187

বর্ডার -গাভাস্কার ট্রফির জন্য ভারত ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। সেই দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ শামির। দলে রাখা হয়নি স্পিনার কুলদীপকেও।আগেই আশঙ্কা করা যাচ্ছিল শামি থাকবেন না দলে।

এবার সেটা সত্যি হলো। পুরোপুরি ফিট না হওয়ায় তাকে দলে রাখা হয়নি। তবে কুলদীপ যাদব স্কোয়াডে নেই বাম কুঁচকির ইনজুরির কারণে।শামির জায়গা না হলেও ৫ জন পেসার নিয়ে যাচ্ছে ভারত।বুমার ও সিরাজের সাথে আছেন আছেন আকাশদীপ, প্রসিধ কৃষ্ণ ও হর্ষিত রানা। এ ছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নীতীশকুমার রেড্ডিকেও দলে রাখা হয়েছে।

বর্ডার -গাভাস্কার ট্রফির জন্য ভারতের স্কোয়াডে আছেন ,রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উইকেরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।

ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক