গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National টেস্ট দলে জায়গা হল না শামির, বিশ্রাম বুমরাহকে

    টেস্ট দলে জায়গা হল না শামির, বিশ্রাম বুমরাহকে

    0
    4
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আইপিএলের পর আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচের জন্য ১৫ জনের দল বেছে নিয়েছেন অজিত আগরকরেরা।শুভমন গিলের সহ অধিনায়ক করা হয়েছে লোকেশ রাহুলকে। এবার ভারতীয় দলে সুযোগ পেলেন না মহম্মদ শামি।

    আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তাই বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে। তবু সুযোগ পেলেন না মহম্মদ শামি। বাংলার জোরে বোলারকে ব্রাত্যই করে রাখলেন গৌতম গম্ভীর, আগরকরেরা। তবে টেস্ট দলে নতুন কয়েক জনকে সুযোগ দিয়েছেন জাতীয় নির্বাচকেরা। তাঁরা হলেন হর্ষ দুবে, মানব সুতার এবং গুরনুর ব্রার। ২৩ বছরের মানব সুতার বাঁহাতি স্পিনার এবং ব্যাটসম্যান। বোলিং অলরাউন্ডার। ২৫ বছরের গুরনুর জোরে বোলার। ব্যাটের হাত খারাপ নয়। ২৩ বছরের হর্ষও অলরাউন্ডার। বাঁহাতি স্পিনার এবং বাঁহাতি ব্যাটার। সব মিলিয়ে গম্ভীর, আগরকরেরা ভবিষ্যতের দল গঠনের কাজ শুরু করে দিয়েছেন।

    শ্রীলঙ্কা এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে তরুণদের দেখে নিতে চাইছেন। আফগানিস্তানের বিরুদ্ধে মানব সুতার, গুরনুর ব্রার বা হর্ষ প্রথম একাদশে সুযোগ না পেলেও শুভমনদের সাজঘরের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। তিন তরুণ বোলারকে সুযোগ দেওয়া থেকে আরও একটা বিষয় মোটামুটি পরিষ্কার করে দেওয়া হয়েছে। মহম্মদ শামির কথা আর তাঁরা ভাবতে চাইছেন না। অন্তত লাল বলের ক্রিকেটের জন্য তো নয়ই। সে তিনি যতই আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ভাল পারফর্ম করুন।