অভিন্ন দেওয়ানি বিধিতে আদিবাসীদের ছাড়, স্পষ্ট করলেন শমীক

0
21
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধিতে আদিবাসী সম্প্রদায়কে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন শমীক ভট্টাচার্য।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ধোঁয়াশা দূর করতে সংবিধানের অনুচ্ছেদের অংশ তুলে শমীক ভট্টাচার্য লিখেছেন তফসিলি জনজাতি সম্প্রদায়রা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাদের সংবিধান স্বীকৃত প্রথা, রীতি ও বিশেষ অধিকার সংরক্ষিত থাকবে। এই আইন কার্যকর হলে সব নাগরিকের জন্য একই ধরণের নাগরিক বিধান প্রযোজ্য হবে এবং যেখানে ব্যক্তিগত আইনে বহু বিবাহের সুযোগ রয়েছে, সেই ধরণের বৈষম্য মূর করার দিকেও এটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে। একদিকে সব নাগরিকের জন্য সমান নাগরিক আইন প্রতিষ্ঠার লক্ষ্য, অন্যদিকে সংবিধানপ্রদত্ত তফসিলি জনজাতির বিশেষ রক্ষাকবচ এই দুই বিষয়কেই একসঙ্গে প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি বলেছেন ভারতে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির অবস্থান বহুদিনের এবং সুস্পষ্ট। এটি দলের নির্বাচনী ইস্তেহার এবং রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ।

এখানে কোনও লুকোচুরি নেই। বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ সহ নাগরিক বিষয়গুলোতে ধর্মভিত্তিক ভিন্ন ভিন্ন ব্যক্তিগত আইনের পরিবতে একটি অভিন্ন নাগরিক কাঠামো দেশের ঐক্য, ন্যায়বিচার এবং সাংবিধানিক সমতার আদর্শকে আরও শক্তিশালী করতে পারে।